- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
» নাইজারে সন্দেহভাজন জিহাদিদের হামলায় নিহত ১৩৭
প্রকাশিত: ২৩. মার্চ. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: নাইজারে সন্দেহভাজন জিহাদিদের নির্বিচার হত্যাকাণ্ডে বহুলোক নিহত হয়েছেন। এতে ব্যাপক নিরাপত্তা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ বাজৌমকে।
সোমবার পশ্চিম আফ্রিকার দেশটির মুখপাত্র জাকারিয়া আবদুর রহমানে বলেন, রোববার মালি সীমান্তে নাইজারের কয়েকটি গ্রামে হামলায় ১৩৭ জন নিহত হয়েছেন।
সরকরি
টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এখন বেসামরিক লোকজনকে হত্যাকাণ্ডের শিকারে পরিণত করা হচ্ছে। সশস্ত্র দস্যুরা তাদের অভিযানকে আরও নৃশংসতা ও বিভৎসতার দিকে নিয়ে গেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
মঙ্গলবার থেকে দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আক্রান্ত অঞ্চলটিতে সরকার নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
জাকারিয়া আবদুর রহমানে বলেন, এই কাপুরোষিত ও অপরাধী কর্মকাণ্ড যারা সংঘটিত করেছে, তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
স্থানীয় কর্মকর্তারা বলেন, রোববার বন্দুকধারীরা মোটরবাইকযোগে ইন্তাজায়ান, বাকোরাত ও উইসটেন গ্রামে এসে হামলা চালায়। তারা সামনে যা কিছু নড়তে দেখেছে, তার ওপরই গুলি চালিয়েছে।
সোমবার সকালে নিহতের সংখ্যা ৬০ বলা হলেও এখন তা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে।
নাইজারে জিহাদিদের এটিই এযাবতকালের সবচেয়ে প্রাণঘাতী হামলা। গেল এক সপ্তাহে মালি-নাইজার সীমান্তে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ২৩৬ জনে।
জাতিসংঘের উন্নয়ন সূচকের ১৮৯ দেশের মধ্যে বিশ্বের দরিদ্রতম দেশ নাইজার। মালি ও নাইজার সীমান্তে অধিবাসীদের জিহাদিদের হামলার ভয়ে তটস্থ থাকতে হচ্ছে।
জিহাদিদের হামলায় সাবেক এই ফরাসি উপনিবেশে এখন পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছেন। আর লাখ লাখ লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- ছাতকে জামায়াত নেতার বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ

