সর্বশেষ

» স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদ : ডিজি খুরশীদ আলম

প্রকাশিত: ১৪. মার্চ. ২০২১ | রবিবার

চেম্বার ডেস্ক:: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম জানিয়েছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানলে সামনের দিনে দেশ বড় বিপদে পড়তে যাচ্ছে।

 

আজ রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে ওয়ান স্টপ টিবি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, গেল দুই মাস স্বস্তিতে থাকায় আমরা কোনও কিছু মানছি না। সামনের দিকে আমরা আরও বড় বিপদে পড়তে যাচ্ছি যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি।

 

তিনি বলেন, নতুন করে এখন যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশির ভাগই তরুণ, তাদের বেশিরভাগেরই আইসিইউ লাগছে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30