- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» রাজধানীতে বাল্যবিবাহ প্রতিরোধে যুব প্রচারাভিযান: তরুণরা গড়বে সমতার বিশ্ব
প্রকাশিত: ০৯. মার্চ. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক::
নারীদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি কিশোরীদের দক্ষতা উন্নয়ণ করতে হবে। নারী পুরুষের মধ্যকার বৈষম্য দূর করে সমতার বিশ্ব গড়ে তুলতে তরুণদের অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী এক প্রচারাভিযানে অংশ নিয়ে বক্তারা বাল্যবিবাহ বন্ধে এভাবেই তরুণ সমাজকে এগিয়ে আসতে আহবান জানান।
রবিবার (৮ মার্চ) উত্তর বাড্ডার ফোর সিজনস ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধে এ প্রচারাভিযানের আয়োজন করে প্রতীকি যুব সংসদ।
‘করোনা কালে নারী নেতৃত্ব , গড়বে নতুন সমতার বিশ্ব’-এই প্রতিপাদ্যকে সামনের রেখে পরিচালিত কর্মসূচির মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, গণস্বাক্ষর কর্মসূচি, বির্তক প্রতিযোগিতা, যুব সংলাপ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।
সমাপনী পর্বে প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্যপাঠ করান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর (৩৮,৩৯,৪০নং ওয়ার্ড) নিলুফার ইয়াসমিন ইতি।
অনুষ্ঠানে ৮০ জন যুব এবং তাদের অভিবাবকগণ অংশগ্রহণ করেন।দুভাগে বিভক্ত যুব প্রচারাভিযানের সকালের পর্বে উদ্বোধনী শেষে ছবি আকাঁ, রচনা লেখা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যার সবগুলোর বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বাল্যবিবাহ’ ও ‘নারী নেতৃত্বকে’ গুরুত্ব দিয়ে। এবং বিকেলে ‘কোভিড ১৯ পরর্বতী সময়ে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করণীয়’ বিষয়ে প্রাণবন্ত যুব সংলাপ অনুষ্ঠিত হয়। এ সংলাপে অংশ নিয়ে যুবদের মুখোমুখি হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সেলিম, বাড্ডা থানার ইন্সপেক্টর (অপারেশন্স) আবু সাইদ মিয়া, এএসআই মোছাঃ ইসরাত আরা প্রমুখ।
সংলাপে বক্তারা বাল্যবিবাহ নিরোধ আইনের কঠোর বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। বাল্যবিবাহ বন্ধে নানা ধরনের সুপারিশ তুলে ধরেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।
প্রতীকি যুব সংসদের নির্বাহী প্রধান সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ঢাকা জেলার সাধারণ সম্পাদক রুহুল আমিন রাব্বী প্রমুখ। বির্তক প্রতিযোগিতা পরিচালনা করেন মাসুদ পারভেজ অভি এবং পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

