সর্বশেষ

» ওসমানীনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: ওসমানীনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সংঘর্ষে মা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন।গুরুতর আহত হয়েছেন আরও তিনজন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে ওসমানীনগরের সাদীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশাচালক জুনেদ মিয়া (২৮), একই উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামের ফজলে মিয়ার স্ত্রী হামিদা বেগম (৩৫), তার মেয়ে আরিফা বেগম (১২) ও হামিদার বোনের মেয়ে কারিমা বেগম (৩)। এছাড়া নিহত এক ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

 

ওসমানী নগর থানার ওসি শ্যামল বনিক এই তথ্য নিশ্চিত করে বলেন, সাদিপুরে মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা চালক ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে জুনেদ মিয়া (২৮)সহ ঘটনস্থলেই ২ নিহত হয়েছেন এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ২ জন মারা যান।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31