- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার
প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২০ | বুধবার
চেম্বার ডেস্ক:: পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে মঙ্গলবার গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন শাখার পুলিশ।
আসিফ নওয়াজ শরিফের আমলে দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে প্রথমবার তিনি মন্ত্রিত্ব পান। খবর ডন, রয়টার্স ও ডয়েচে ভেলের।
বর্তমানে আসিফ দেশের অন্যতম বিরোধী মুখ। নওয়াজ শরিফের অবর্তমানে দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি।
এ ব্যাপারে বিরোধীদের বক্তব্য, রাজনৈতিক কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। আসিফের গ্রেফতার নিয়ে টুইট করেছেন খোদ নওয়াজ শরিফ।
তার অভিযোগ, ইমরান খান সরকারবিরোধীদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছে। আসিফের নিঃশর্ত মুক্তি চেয়েছেন নওয়াজ। যদিও তার বিরুদ্ধেও শাস্তির খাঁড়া ঝুলছে।
মঙ্গলবার দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আসিফ। সেখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করেন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) অফিসাররা।
তাদের অভিযোগ, আসিফের আয়ের সঙ্গে তার সম্পত্তির সামঞ্জস্য নেই। কোথা থেকে এত সম্পত্তি তিনি করেছেন, তার হিসাব দিতে পারেননি বলেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এনএবির প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, আসিফকে এর আগেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি যাননি। সম্পত্তির হিসাবও দিতে পারেননি।
১৯৯১ সালে আসিফের মোট সম্পত্তি ছিল ৫ দশমিক এক মিলিয়ন পাকিস্তানি রুপি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ২২১ মিলিয়ন পাকিস্তানি রুপি।
বিরোধী দলের অভিযোগ, পুরো বিষয়টিই একটি চক্রান্ত। আসিফকে গ্রেফতারের পর ইমরানের ওপর বিরোধীদের চাপ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

