- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
» কানাইঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১০. আগস্ট. ২০২০ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়ন সহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং নারীনির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি সহ সবধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধে জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেন নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম। এছাড়া লোভাছড়া পাথর কোয়ারীর মজুদকৃত পাথর নিলামে তোলায় নিলাম প্রক্রিয়া বাতিল করে ব্যবসায়ীদের তাদের পাথর বিক্রির সুযোগ করে দেয়ার জন্য সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ জনপ্রতিনিধিরা দাবী জানান এবং সেই সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানীর ব্যবস্থার দাবী জানান তারা। তবে নির্বাহী কর্মকর্তা পাথর কোয়ারী বিষয়ে বলেন, পাথর কোয়রীর লীজের মেয়াদ শেষ হওয়ার কারনে কোয়ারী থেকে সব ধরনের পাথর উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধে উচ্চ আদালতের পাশাপাশি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুারো কর্তৃপক্ষের বাঁধা নিষেধ রয়েছে। তিনি এ সংক্রান্ত কোন কমিটির সদস্য নয়, তারপরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের দাবীর বিষয়টি আমি যথাযথ ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এলাকার শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রাখতে তিনি সকল মহলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সভায় জঙ্গি ও নাশকতা মূলক তৎপরতা সহ গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার উপর গুরুত্বারূপ করেন। সভায় থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, থানা পুলিশ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন, তারপরও সম্প্রতি সময়ে নারী নির্যাতন, ধর্ষণ, গরু চুরি, অপমৃত্যুর ঘটনা কিছুটা বেড়েছে। এসব অপরাধমূলক কার্যকলাপ বন্ধে তিনি জনপ্রতিনিধিদের আরো সক্রীয় দায়িত্ব পালন এবং প্রতিটি কাজে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
আইনশৃঙ্খলার উন্নয়নে সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, মৎস্য কর্মকর্তা ফারজানা ইসলাম, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী পর্যায়ের কর্মকর্তারা।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর