সর্বশেষ

» ইসলামী গজল প্রতিযোগিতা আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: বুলবুল

প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০২০ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি:: 

কানাইঘাট প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক এই বাংলা পত্রিকার সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেছেন, ইসলামী গজল প্রতিযোগিতা একটি আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুণে ধরা এ সমাজ ভেঙ্গে একটি সুখি সমাজ প্রতিষ্টায় ইসলামী গজল প্রতিযোগিতা প্রতিটি এলাকায় করা উচিত। এসব প্রতিযোগিতায় মহান আল্লাহ পাক, প্রিয় নবী (সা.) এর জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে, যা থেকে মানুষ অনেক উপকৃত হয়। এ ধরনের অনুষ্টানের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মানে যুব ও ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি গতকাল ৩০ নভেম্বর,সোমবার রাতে কানাইঘাটের ৪ নং সাতবাঁক ইউনিয়নের ভবানিগঞ্জ গ্রাম যুব সমাজের উদ্যোগে ইসলামী গজল সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সাতবাক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর শামীম কামরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আবদুল মুমিন চৌধুরী, সুরতুন নেছা মেমরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এলাকার মুরব্বী মাওলানা আব্দুস সুবুর, মাওলানা আব্দুর রহিম মাখদুমি, রফিক উদ্দিন, আব্দুস ছামাদ, হাফিজ মতিন প্রমুখ ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031