সর্বশেষ

» সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ড. রমা বিজয় সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব ড. শীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনপত্রে তাকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তিনি ঢাকা তিতুমীর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন।

 

সিলেট শিক্ষাবোর্ডে চেয়ারম্যান পদ দীর্ঘদিন ধরে শূন্য ছিলো। গত মার্চ মাস থেকে বোর্ডের সচিব মস্তোফা কামাল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

 

নতুন চেয়ারম্যান ড. রমা বিজয় সরকারের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। আগামী রোববার নতুন চেয়ারম্যান কাজে যোগদান করতে পারেন বলে জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমদ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031