- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» প্রাথমিকে হচ্ছেনা বার্ষিক পরীক্ষা: পরের ক্লাসে উঠবে একই রোল নিয়ে
প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক:: কোভিড-১৯ সংক্রমণের মুখে চলতি বছর প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থী চলতি বছরের একই রোল বা ক্রমিক পরিচিতি নিয়ে আগামী বছর পরের ক্লাসে উঠবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বাস্তবতা হলো- সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের মুল্যায়নের উদ্যোগও নেওয়া হয়েছে। তবে তা তাদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে না। চলতি বছরের প্রথম আড়াই মাসের ক্লাস এবং কোভিড-১৯-এর সময় পরিচালিত শিক্ষা কার্যক্রমের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হয়েছে। তখন তাদের ক্লাস টেস্ট নেওয়া হয়েছে, শিক্ষকরা পড়িয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মধ্যে সংসদ টেলিভিশন, বেতার, কমিউনিটি রেডিও এবং জুম প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ছুটির মধ্যে অনেক শিক্ষক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়া আদায় করেছেন কিংবা মোবাইল ফোনের মাধ্যমেও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এসব কিছুই মূল্যায়ন করা হবে। তবে নতুন শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের আগের রোল নম্বরের কোনো পরিবর্তন ঘটবে না।
মহাপরিচালক জানান, এবার আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হচ্ছে না-এটা মাথায় রেখেই মূল্যায়ন করা হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের আগের (এবারের) রোল নম্বরই ফলো করবেন। সবাই পরের ক্লাসে প্রমোশন পাবে। প্রাথমিকের শিক্ষার্থীদের বয়স বিবেচনা করে মাধ্যমিকের মতো কোনো অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর