সর্বশেষ

» পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানালেন রায়হানের মা, ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: সিলেটে রায়হান হত্যাকাণ্ডে অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবরকে গ্রেপ্তার করায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিহত রায়হানের মা সালমা বেগম।

 

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় রায়হানের মাসহ পরিবারের সদস্যগণ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পুলিশ সুপার রায়হানের মাকে সান্ত্বনা দেন এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, রায়হানের যুক্তরাষ্ট্র প্রবাসী চাচা, মামাতো ভাই শওকত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, ওসি (ডিবি) ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম।

 

পরে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে নিহত রায়হানের পরিবারকে ৫০ হাজার টাকার চেক এবং তার ছোট কন্যাশিশুর জন্য উপহারসামগ্রী প্রদান করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031