- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» মার্কিন নির্বাচন: ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন মেলানিয়া
প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন প্রশাসন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে শিগগিরই বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
শনিবার (০৭ নভেম্বর) ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে হোয়াইট হাউজের টিকিট পান বাইডেন। আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।
এরপরই জো বাইডেনকে অভিনন্দন জানাতে থাকেন বিশ্ব নেতারা। তবে এখনো পরাজয় মেনে নেননি ট্রাম্প। বরং নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
এ অবস্থায় পরিবার থেকে ট্রাম্পকে নির্বাচনের ফল মেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, তার স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন।
সংবাদমাধ্যমটি আরও বলছে, শুধু মেলানিয়াই নয়, এর আগে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার বিষয়টি ট্রাম্পের কাছে তুলেছিলেন তার জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার।
যদিও ডোনাল্ড ট্রাম্পের বড় দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক রিপাবলিকান ও সমর্থকদের ফল প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী মুখপাত্র জেসন মিলার রোববার (০৮ নভেম্বর) এক টুইটে ডোনাল্ড ট্রাম্পকে কুশনারের ফল মেনে নেওয়ার আহ্বান জানানোর বিষয়টি অস্বীকার করেছেন।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

