সর্বশেষ

» প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুই সপ্তাহে চার লাখ আবেদন, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২০ | শনিবার

চেম্বার ডেস্ক:: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে গত দুই সপ্তাহে তিন লাখ ৮০ হাজার আবেদন জমা পড়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

গত ২৫ অক্টোবর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৪ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন। এর মাধ্যমে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শূন্য আসনের সংখ্যা বৃদ্ধি পেলে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে। তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন না।

 

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের বয়স ২০ অক্টোবর পর্যন্ত সর্বনিম্ন ২১ বছর এবং গত ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ২৫ মার্চ পর্যন্ত ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930