- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৭ পুলিশ বরখাস্ত
প্রকাশিত: ০৭. আগস্ট. ২০২০ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা ইস্যুতে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত ইন্সপেক্টর লিয়াকত আলীসহ সাত আসামিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে পুলিশ সদর দপ্তর থেকে বরখাস্ত করা হয়েছে। এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়াকে পুলিশ সুপার বরখাস্ত করেছেন।
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, টেকনাফ থানার মামলা নম্বর : ৯/২০২০, যাহার সিআর মামলা নম্বর : ৯৪/২০২০ ইংরেজি (টেকনাফ) মামলায় টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার জেলা পুলিশের সদস্য, ৭ আসামীর জামিন আবেদন নাকচ করে তাদের জেলে পাঠানোর বিষয়টি গত ৬ আগস্ট সন্ধ্যায় জেলা পুলিশ অবহিত হয়। এরপর প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলী ইন্সপেক্টর হওয়ায় তাদেরকে পুলিশ সদর দপ্তর থেকে এবং বাকি ৫ জন যথাক্রমে এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়াকে তাৎক্ষণিক চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত ৩১ আগস্ট রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খানের বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৯ জনকে আসামি করে টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৫ আগস্ট সকালে মামলা দায়ের করেন।
গত ৬ আগস্ট টেকনাফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আদালত নম্বর-৩) এর বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন এর আদালতে চাকুরী থেকে বরখাস্ত হওয়া ৭ আসামী আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আবেদন নামঞ্জুর করে সকলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
পরে একই আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দলাল রক্ষিতকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর ও বাকি আসামিদের ২ দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। মামলাটি তদন্ত করছে র্যাব। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবে।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর