সর্বশেষ

» প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৬ | রবিবার

তাওহীদুল ইসলাম: কানাইঘাটে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শিবিরে হাজারের বেশি রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা এবং প্রায় দেড় শতাধিক রোগী চোখের ছানি অপারেশন করার সেবা পেয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বুরহান উদ্দিন বাজারস্থ গাজী বুরহান উদ্দিন (রহ.) জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ ও বয়স্ক রোগীরা শিবিরে ভিড় জমান।

প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘ ফ্রান্স শাখার অর্থায়নে এ চক্ষু শিবিরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি বিনামূল্যে ঔষধ,চশমা বিতরণ করা হয়। চোখে ছানি পড়া রোগীদের চিহ্নিত করে পরবর্তীতে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ছালিম আছলাম বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চক্ষু শিবিরে সহযোগিতায় রয়েছে মৌলভীবাজারের বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল।

প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা হাবিবুর রহমান হোসাইনী বলেন, এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে বিগত ১ যুগ থেকে এলাকার অসহায় মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সংঘের সভাপতি মাওলানা বিলাল উদ্দিন, উপদেষ্টা আবুল কালাম, তাজ উদ্দিন,সাইদুর রহমান প্রমুখ।

স্থানীয়রা এমন মহতী উদ্যোগের জন্য প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘকে ধন্যবাদ জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30