সর্বশেষ

» কানাইঘাটে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২০ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধি:: সিলেটের কানাইঘাটের সুরইঘাট বাজার সংলগ্ন কালীনগর আগফৌদ পূর্ব (গাঙ্গপার) গ্রাম থেকে ফাতেমা বেগম নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মহরম আলী পলাতক রয়েছেন বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরেই খুন হতে হয়েছে গৃহবধূ ফাতেমা বেগমকে।

 

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হন স্ত্রী ফাতেমা বেগম। ঘটনার পর স্বামী মহরম আলী পালিয়ে যান। তারা জানান সকালে ঘরের ভেতর গলা কাটা লাশ পড়ে আছে দেখতে পেয়ে কানাইঘাট থানায় খবর দিলে পুলিশ শুক্রবার দুপুর ১২ টায় ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

 

কানাইঘাট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ফাতেমা বেগম খুন হয়েছেন এবং ঘটনার পর থেকে নিহতের স্বামী মরম আলী পলাতক রয়েছে। এতে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যে ফাতেমার স্বামী মরম আলী রাতের আঁধারে ফাতেমাকে গলা কেটে হত্যা করেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930