- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
» কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৬ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ গত ৩১ অক্টোবর কানাইঘাটের সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি গ্রামে ভারতীয় চোরাই পণ্যে বহন কাজে ব্যবহৃত টাটা পিকআপের চাকায় পৃষ্ট হয়ে দিলদার হোসেন (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ভাই লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ১ম খন্ড গ্রামের নিজাম উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বাউরভাগ ১ম খন্ড গ্রামের আব্দুল মতিনের পুত্র পিকআপ গাড়ী চাপা দিয়ে দিলদার হোসেনকে হত্যাকারী সেবুল আহমদ (২৪), একই গ্রামের ফয়াজ আহমদের পুত্র সীমান্ত এলাকার চিহ্নিত ভারতীয় চোরাকারবারী মাসুম আহমদ (৩০) ও গাড়ীর মালিক ও চালক জৈন্তাপুর উপজেলার গড়াটিল্লা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রামিম আহমদ (৩২) কে আসামী করা হয়েছে। থানার মামলা নং- ০২, তারিখ- ০১/১১/২৬ইং। প্ররোচনার মাধ্যমে বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া মৃত্যু ঘটানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/৯৯/১০৫ ধারায় মামলা রেকর্ড করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার আসামী সেবুল আহমদ, মাছুম আহমদ ভারতীয় চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত এবং আসামী রামিম আহমদ তাহার পিকআপ গাড়ী দিয়ে ভারতীয় চোরাই পণ্য পরিবহন করে থাকে। গত ৩১ অক্টোবর শনিবার সকাল ৭টায় সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি জলাস ছড়া ব্রীজের উত্তর পাশে কাঁচা রাস্তার পাশে তার ভাই দিলদার হোসেন দাঁড়ানো ছিল। এ সময় আসামী রামিম আহমদের পিকআপ গাড়ীটি মাছুম আহমদের নির্দেশে সেবুল আহমদ চালক না হওয়া সত্ত্বেও পিকআপ গাড়ী বেপরোয়া গতিতে চালিয়ে ভারতীয় চোরাই মালামালের কাছে নেওয়ার সময় দিলদার হোসেনকে গাড়ী চাপা দিয়ে হত্যা করে।
তবে মামলার আসামীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে
সর্বশেষ খবর
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর