- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
- কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১
- কানাইঘাটে উৎসবমূখর পরিবেশে চলছে দুর্গাপূজা! বিভিন্ন মন্ডপ পরিদর্শনে ইউএনও
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদ আহমদের লাশ উদ্ধার
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
» কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৬ | বুধবার
কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাটে ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে বিকেলে উপজেলার ৩৪টি মন্ডপের প্রতিমা বিসর্জন করা হয়।
কানাইঘাট পৌরসভা ও সদর ইউনিয়নের বেশ কয়েকটি মন্ডপের প্রতিমা হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ সকলের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সুরমা নদীর ঘাটে বিসর্জন দেয়া হয়। এ সময় সার্বিক আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, সিলেট জেলা পুলিশের ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল, কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ বিজিবি, ফায়ার বিগ্রেড স্টেশন ও আনসার ভিডিপি কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্যামল কুমার দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী সহ দু’টি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা স্থানীয় সাংবাদিকদের জানান, বরাবরের মতো কানাইঘাটে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে। প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণ ভাবে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস ও থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা ও পৌর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সার্বক্ষণিক ভাবে তাদের খোঁজ-খবর নেয়া সহ পূজামন্ডপ পরিদর্শন করায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। সেই সাথে তারা বলেন, এ বছর প্রতিটি মন্ডপে অনুদান আগের চাইতে বেশি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌরসভার মন্ডপগুলোতে অতিরিক্ত অর্থ ও খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে দুস্তদের মধ্যে শাড়ি প্রদান করা হয় এবং শারদীয় দুর্গাপূজা সারাদেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ জানান।
সর্বশেষ খবর
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
- কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর