সর্বশেষ

» মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৬ | শুক্রবার

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি ঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মছলম উদ্দিন একাডেমির স্বনামধন্য প্রধান শিক্ষক কানাইঘাটের সন্তান এনামুল হককে স্কুল কার্যালয়ে মব সৃষ্টি করে শারীরিক ভাবে লাঞ্চিতের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসী, অপরাধীদের দ্রæত গ্রেফতারের দাবী জানিয়েছেন কানাইঘাটের বিভিন্ন মহল। সেই সাথে সাজানো মামলা প্রত্যাহার করে তার নিঃস্বার্থ মুক্তির দাবী জানিয়েছেন তারা।
গত ১২ অক্টোবর স্কুলে গিয়ে বহিরাগত সন্ত্রাসী, অপরাধীরা যেভাবে শিক্ষক এনামুল হককে অপদস্ত ও অসম্মানিত করে পুলিশে সোপর্দ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কানাইঘাটের সকল রাজনৈতিক মহল, সূধীজন, সাংবাদিক, পেশাজীবি সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা নানাভাবে প্রতিবাদ করে আসছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাইঘাটের হাজার হাজার মানুষ শিক্ষক এনামুল হকের উপর এমন ন্যাক্কারজনক ঘটনাকে কলঙ্কজনক আখ্যায়িত করে বলেন, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা পুরো শিক্ষক সমাজকে অপমানিত করা হয়েছে।
কানাইঘাটে নানা শ্রেণি-পেশার মানুষ বলেন, শিক্ষক এনামুল হক ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন এবং ছাত্র রাজনীতি করেছেন। দীর্ঘদিন কানাইঘাটে সাংবাদিকতা করে কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের সহিত পালন করার পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। দলমত নির্বিশেষে কানাইঘাটের সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন অমায়িক মানুষ হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। গোলাপগঞ্জ মছলম উদ্দিন একাডেমীর প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন থেকে তিনি অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। স্কুলের সার্বিক শিক্ষার উন্নয়নে তার যথেষ্ট অবদান রয়েছে। যে অভিযোগ এনে তার স্কুলের কার্যালয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে লাঞ্চিত করে পুলিশে দেয়া হয়েছে যা কোন সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন থেকে রাজনৈতিক ছত্র-ছায়ায় কিছু ব্যক্তিরা স্কুলের ম্যানেজিং কমিটির প্রভাব বিস্তার সহ শিক্ষক এনামুল হককে স্কুল থেকে অপসারন করার জন্য পায়তারা চালিয়ে আসছিল। তারাই ষড়যন্ত্র করে একজন কোমলমতি শিক্ষার্থীকে ব্যবহার করে এমন নাটক সাজিয়েছে বলে কানাইঘাটের নানা শ্রেণি পেশার মানুষ মনে করেন।
কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, সহকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, শিক্ষক এনামুল হককে যেভাবে অপদস্ত করা হয়েছে এটি সম্পূর্ণ আইন বর্হিভুত। তিনি কোন অপরাধ করলে সরকারের কর্তৃপক্ষ বা স্কুল ম্যানেজিং কমিটি রয়েছে, তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তা না করে পরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে একজন শিক্ষককে যেভাবে অপমান করা হয়েছে আমরা কানাইঘাট শিক্ষক সমাজ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তির দাবী করছি।
এদিকে শিক্ষক এনামুল হককে গ্রেফতার ও লাঞ্চিতের বিষয়টি নিয়ে গোলাপগঞ্জ উপজেলা সহকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে নিন্দা জানানো হয়েছে। উমরা হজ্জ্ব পালন শেষে সিলেট-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী দেশে আসার পর গোলাপগঞ্জের উপজেলার সর্বস্তরের শিক্ষক সমাজ বৃহস্পতিবার রাতে এমপির সাথে সাক্ষাত করে শিক্ষক এনামুল হকের উপর মব সৃষ্টি করে নির্যাতনকারীদের গ্রেফতার এবং শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এমপি এমরান আহমদ চৌধুরী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ঘটনাটি সঠিক তদন্ত করা হবে বলে শিক্ষক সমাজকে আশ^স্থ করেছেন।
কানাইঘাটে নানা শ্রেণি-পেশার মানুষ শিক্ষক এনামুল হককে লাঞ্চিত এবং গ্রেফতার করার পর বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার সচেতন সমাজ নীরব ভ‚মিকা পালন করায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, গোলাপগঞ্জ সিলেট জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী উপজেলা। এখানে অনেক জ্ঞানী-গুণিজন রাষ্ট্রকে আলোকিত করেছেন। গোলাপগঞ্জের ঐতিহ্যকে সমন্বিত রাখতে শিক্ষক এনামুল হকের উপর মব-সৃষ্টিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় নিয়ে আসতে গোলাপগঞ্জের সচেতন সমাজ এগিয়ে আসবেন বলে কানাইঘাটবাসী মনে করেন। সেই সাথে শিক্ষক এনামুল হকের নিঃশর্ত মুক্তি এবং তার উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার করে বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তির জন্য সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সেখানকার রাজনৈতিক মহল, গণ্যমান্য ব্যক্তিবর্গকে এগিয়ে আসার জন্য কানাইঘাটের বিভিন্ন মহল পক্ষ থেকে আহŸান জানানো হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031