সর্বশেষ

» কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট পৌরশহরের সরকারী মিনি স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদা সুলতানা স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও স্টেডিয়ামের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বৃক্ষরোপন পরবর্তী মাহমুদা সুলতানা বলেন সরকার সব ধরণের খেলাধুলায় শিক্ষার্থী, তরুণ ও যুবকদের উদ্বোদ্ধ করতে দেশের প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে সরকারী ভাবে মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে। এতে করে গ্রামীণ পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরী হবে। পাশাপাশি তিনি বলেন সরকারের অন্যতম আরেকটি কর্মসূচী হচ্ছে সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপন করা। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছপালার বিকল্প নেই, সেজন্যে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপনের উপর গুরুত্ব দিয়েছেন। জানা যায় কানাইঘাট পৌরসভার উদ্যেগে কানাইঘাট মিনি স্টেডিয়ামের সুন্দর্য বর্ধনে ইতিমধ্যে ২টি গার্ডেন চেয়ার স্থাপন করা হয়েছে এবং স্টেডিয়ামকে ছায়া যুক্ত করতে মাঠের চারীদিকে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হচ্ছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031