সর্বশেষ

» ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার

চেম্বার ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর, ২০২৬) বাদ মাগরিব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ০৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন জমিয়তের কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

​সংগঠনের ইউনিয়ন সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত দায়িত্বশীলদের সর্বসম্মত পরামর্শক্রমে প্রতিটি পদে শক্তিশালী প্রার্থী দেওয়ার বিষয়ে একমত পোষণ করা হয়।

​প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত করতে এবং স্থানীয় উলামায়ে কেরাম ও সর্বস্তরের গণ্যমান্য মুরুব্বিদের সাথে মতবিনিময়ের জন্য একটি ৫ সদস্য বিশিষ্ট পরমর্শক কমিটি গঠন করা হয়েছে।

​কমিটির মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও পরামর্শ গ্রহণ শেষে ইউনিয়ন জমিয়তের উদ্যোগে যুব জমিয়ত, ছাত্রজমিয়ত এবং স্থানীয় উলামায়ে কেরামের সমন্বয়ে একটি যৌথ বর্ধিত সভা আহ্বান করা হবে। উক্ত বর্ধিত সভা থেকেই আগামী নির্বাচনে জমিয়তের চূড়ান্ত প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

​বৈঠকে উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী ইউনিয়ন জমিয়তের সভাপতি, মাওলানা হুসাইন আহমদ, সিনিয়র সহসভাপতি, ​হাফিজ মাহমুদ হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক, ​মাওলানা আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক, ​মাওলানা হেলাল আহমদ, সহ-অর্থ সম্পাদক ​হাফিজ জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক, ​মাওলানা আব্দুল মালিক, পাঠাগার সম্পাদক, ​মাওলানা আব্দুর রশিদ, কৃষি বিষয়ক
সম্পাদক, ​হাফিজ সালিম আহমদ, নির্বাহী সদস্য
​মাওলানা মুশাহীদ আলী, মাওলানা জসিম উদ্দিন, হাফিজ আব্দুল খালিক ও মাওলানা আব্দুল হেকিম, হাফিজ মাওলানা আব্দুল করিম হেলালী প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930