সর্বশেষ

» মেজরটিলা এলাকায় এক হিন্দু নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: সিলেটের মেজরটিলা এলাকায় এক হিন্দু নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (১০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

জোনাকী রানী সূত্র ধর (১৮) নামে হিন্দু সম্প্রদায়ের ওই নারী মুসলিম সম্প্রদায় ও ক্ষমতাচ্যুত আওয়ামী যুবলীগ নেতা মিজানুর রহমানের স্ত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তারা পরস্পর ভালবেসে ধর্মকে উপেক্ষা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

জোনাকীর গ্রামের বাড়ী মৌলভীবাজারে ও মিজানুর রহমানের পৈত্রিক বাড়ী ফেঞ্চুগঞ্জের বালাগঞ্জে।

জানা যায়, গতকাল সোমবার রাতে মেজরটিলা বাজার থেকে বাজার সদাই করে মেজরটিলাস্থ ভাড়া বাসায় পৌছার পর কে বা কাহারা তাহাকে হত্যা করে।

সিলেট এমএজি ওসমানী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বজলুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাহার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে ভিসেরা পরীক্ষার রিপোর্ট পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশ ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছে এবং ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পিতা পান্ডব সুত্রধর অভিযোগ করে বলেন-তাহার মেয়েকে হবু স্বামী মিজানুর রহমান শ্বাসরুদ করে হত্যা করেছে। তিনি অভিযুক্ত মিজানুর রহমানকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিতেছেন। তিনি তাহার মেয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ও হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031