সর্বশেষ

» আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে

প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারীতে রাখা পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত পাথর চুরির হিড়িকের সংবাদ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে পাথর চুরি রোধ এবং জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাজারের পাশে গড়ে উঠা অবৈধ ক্রাসার জোন বন্ধে অভিযান জোরদার করা হয়।
গত একসপ্তাহ থেকে আটগ্রামের পাথর ভাঙার ক্রাশার মেশিনগুলো বন্ধ থাকলেও নতুন করে আবারো প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লোভাছড়া কোয়ারীতে থাকা জব্দকৃত পাথর চুরির খবর পাওয়া গেছে। পাথর চুরি রোধে কোয়ারী এলাকায় সার্বক্ষণিক পুলিশের নজরদারি থাকলেও পুলিশের ডিউটির ফাঁকে একটি চক্র গভীর রাতে এবং ভোরে কোয়ারী থেকে জব্দকৃত পাথর নদীপথে জকিগঞ্জের আটগ্রামে নিয়ে যাচ্ছে। বুধবার বিকেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোয়ারীতে থাকা জব্দকৃত পাথর স্থানীয় পাথর ব্যবসায়ী আলমগীর হোসেন কর্তৃক ২টি স্টীল বলগেট বুঝাই করে নদীপথে আটগ্রামে পাথর নিয়ে যাচ্ছেন এমন সংবাদের প্রেক্ষিতে কানাইঘাট থানা পুলিশ পাথর বোঝাই বলগেট দু’টি আটকের চেষ্টা করলেও তা সরিয়ে লুকিয়ে ফেলা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, লোভাছড়া পাথর কোয়ারী এলাকার একটি সিন্ডিকেট চক্র জব্দকৃত পাথর চুরি করে আটগ্রামে বিক্রি করার জন্য গোয়াইনঘাট উপজেলা থেকে অর্ধশতাধিক দু’শ থেকে আড়াই’শ ফুট এর ইঞ্জিন নৌকা লোভাছড়া কোয়ারীতে নিয়ে এসেছে। এসব নৌকা দিয়ে মূলত জব্দকৃত পাথর চুরি করা হচ্ছে। এছাড়া হাজার ফুট ধারন ক্ষমতার বেশ কয়েকটি স্টীলের বলগেট দিয়ে পাথর চুরি করা হচ্ছে বলে স্থানীয় অনেকে জানিয়েছেন। এসব জব্দকৃত পাথর আবারো জকিগঞ্জের আটগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।
লোভাছড়ার জব্দকৃত পাথর চুরি বন্ধে পরিবেশ অধিদপ্তর কর্তৃক জকিগঞ্জের আটগ্রামে অভিযান পরিচালনা করে সেখানে থাকা কয়েক লক্ষ ফুট চোরাই পাথর জব্দ এবং অবৈধভাবে গড়ে উঠা ক্রাশার মেশিনগুলো ধ্বংস এবং পাথর চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন মহল।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930