- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
» পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত: ১৮. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধিঃ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টায় পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভজন লাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন বলেন, দেশের সনাতন ধর্মের অনুসারীদের ধর্মীয় চর্চা ও দাবী-দাওয়া বাস্তবায়নে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কাজ করে আসছে। তিনি আরো বলেন, বাংলাদেশ হচ্ছে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। কিন্তু ৫ আগস্টের পর দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, বাড়ি-ঘরে হামলা এবং ধর্মীয় বহু প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী স্বাধীনতার স্বপক্ষের বর্তমান ক্ষমতাসীন দলকে সমর্থন ও ভোট দিলেও সংখ্যালঘু নির্যাতন-নিপীড়ন বন্ধ হচ্ছে না। গাইবান্ধার পলাশবাড়ীতে মন্দিরে পরমেশ^র ভগবান শ্রীরাম চন্দ্রের বিগ্রহ নির্মাণে কিছু অতি ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক বাঁধা প্রদান সহ ধর্মীয় অনুভ‚তিতে আঘাত দিয়ে দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বর্তমান সরকার তাদের কাছে নতি স্বীকার করেছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে দেশের জনসংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং ৮ দফা দাবী মেনে নেওয়া সহ পলাশবাড়ীতে শ্রীরাম চন্দ্রের বিগ্রহ নির্মাণ সম্পন্ন করকে এগিয়ে আসার আহŸান জানান। সেই সাথে নেতৃবৃন্দ বলেন, পূজা উদ্যাপন পরিষদ সকল সরকারের অশুভ ও ধর্মীয় নিপীড়নের নিন্দা করে আসছে। দেশে সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে তারা সরকারের প্রতি দাবী জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। সম্মেলনের শুভ উদ্বোধন করেন, সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য বাবু দূর্গা কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক মঞ্জু লাল দাস, প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, কার্য নির্বাহী সদস্য পাপ্পু বহ্নি, কানাইঘাট উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, পৌর শাখার সভাপতি জগদীশ চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র দাস, কানাইঘাট বামজঙ্গা মহাশক্তি পীঠের সভাপতি ডাঃ মানিক লাল দাস, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্যে বলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি হরিপদ শর্মা, সুরেশ রায়, উপজেলা সনাতন যুব সংঘের সভাপতি গৌরাঙ্গ দাস, উপজেলা যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক লিটন দাস, বর্তমান সদস্য সচিব বাবুলাল সরকার, পৌর শাখার সদস্য সচিব মিঠু দাস, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে রঞ্জন দাস, সচিন বৈদ্য, লিটন চন্দ, বিজিত চন্দ, নিফুল চন্দ্র দাস প্রমুখ।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি বাবু ভজন লাল দাস ও সাধারণ সম্পাদক অলক চক্রবর্তীকে পুণরায় সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থা চয়ন ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। কমিটিতে সহ সভাপতি তপন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাসকে রাখা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন জেলা নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর