সর্বশেষ

» প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৪. জুন. ২০২৬ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ প্রকৃত হামলাকারীদের আসামী না করে পূর্ব জমি সংক্রান্ত বিরোধ কাজে লাগিয়ে থানায় মামলা দায়ের করেছেন, এমন অভিযোগ এনে কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী পরিবারের লোকজন। আজ রবিবার বিকেল ৩টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভোক্তভোগী পরিবার সমূহের পক্ষে উপজেলার তিনচটি নয়াগ্রামের ফরিদ আহমদের পুত্র রুমেল আহমদ লিখিত বক্তব্যে পাঠ করেন। লিখিত বক্তব্যে রুমেল আহমদ দাবী করেন একই গ্রামের মৃত নুর উদ্দিনের পুত্র আবু লেইছ, এলাকার একজন চিহ্নিত মাদকসেবী। দীর্ঘদিন থেকে স্থানীয় মাদকসেবীরা গাছবাড়ি পশ্চিম বাজার সংলগ্ন সামিট মাদ্রাসার পাশ^বর্তী একটি নির্জন স্থানে প্রতি রাতে মাদকের আড্ডা বসায়। স্থানীয় লোকজন এসব মাদক সেবীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এমতাবস্থায় গত ২৪ মে রাতে মুখোশদারী কে বা কাহারা ঐ মাদক আড্ডায় হামলা করে। ঐ হামলায় গুরুত্ব আহত হন মাদকসেবী আবু লেইছ। কিন্তু আবু লেইছ এঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে, হামলাকারীদের আসামী না করে উল্টো পূর্ব জমি সংক্রান্ত বিরোধের জের টেনে রুমেলের বাবা স্থানীয় মাদ্রাসা শিক্ষক ফরিদ আহমদ, তাহার চাচা দুলাল আহমদ, ফাহাদ আহমদ, জয়নাল উদ্দিন, সালেহ আহমদ ও চাচাত ভাই জাফর, সুফিয়ান ও ফয়ছলকে আসামী করে প্রতিহিংসা-পরায়ন হয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মাদকসেবী আবু লেইছ গংদের সাথে তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। আবু লেইছ গংরা ইতিমধ্যে তাদের কৃষি জমির একটি অংশ জবর দখল করে নিয়েছেন। আরো কিছু জমি দখলে লিপ্ত রয়েছে। এসব নিয়ে আবু লেইছ এঘটনারপূর্বে তাদের বিরুদ্ধে থানায় একাধিক মিথ্যা অভিযোগের প্রতিকার না পেয়ে এবার সে এই সুযোগটি কাজে লাগিয়েছে। অথচ এলাকার অনেকেই জানেন, আবু লেইছ মাদক সেবনকালে মুখোশদারীদের হামলায় আহত হয়েছেন। কিন্তু আবু লেইছ, তাহার দায়েরকৃত মামলায় প্রকৃত হামলাকারী বা এসব কিছু উল্লেখ না করে উল্টো পূর্ব জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ এনে তাহার বাবা-চাচা ও স্বজনদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। এতে বিষয়টি অধিকতর তদন্ত করে প্রকৃত হামলাকারী ও আবু লেইছ আহত হওয়ার মুল রহস্য উদঘাটন করে, তাদের উপর দায়েরকৃত মিথ্যা এ মামলা থেকে রেহাই দিতে কানাইঘাট থানা ও সিলেটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানান রুমেল আহমদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তিনচটি নয়াগ্রামের আব্দুল মুতলিব, কুতুব উদ্দিন, আবু তাহের, সালেহ আহমদ ও বীরদল আগকোপা গ্রামের আহমদ হোসেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930