সর্বশেষ

» অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান

প্রকাশিত: ৩১. মে. ২০২৬ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ, কানাইঘাট বুরহান উদ্দিন রোড সম্প্রসারণ ও উন্নয়ন এবং কানাইঘাট উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় সার্বিক কার্যক্রম দ্রুত চালু ও বৃহত্তর জৈন্তার সকল পাথর কোয়ারী সচল করা সহ জৈন্তিয়ার ১০ দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। রবিবার বিকাল ৪টায় কানাইঘাট উত্তর বাজারে জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার অভিষেক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ হেলাল, সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সাজু চৌধুরী, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি একেএম ওলিউল্লাহ, ডাঃ ময়নুল হক, শিক্ষা সম্পাদক আলমগীর হোসেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সহ-সভাপতি ফয়জুর রহমান মহরী, শফিকুল হক, সদস্য ইসলাম উদ্দিন মহরী। এ সময় অতিথি বৃন্দ বলেন আমরা বৃহত্তর জৈন্তার ১০ দফা দাবী নিয়ে বর্তমান সরকারের শ্রম ও কর্ম সংস্থান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে দেখা করেছি। এতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বৃহত্তর জৈন্তিয়ার এসব দাবী দাওয়া বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবেন বলে আমাদের জানিয়েছেন। সেই সাথে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের সাথে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বাক্ষাৎ করে ১০ দফা দাবী তুলে ধরেন। সভায় বক্তারা অবিলম্বে জৈন্তিয়ার মানুষের দাবী দাওয়া বাস্তবায়ন সহ কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারী খুলে দেওয়া এবং নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবী জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031