সর্বশেষ

» কানাইঘাট উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি তাহিমিদুল ইসলামের উপর হামলা,বসতঘরে ভাংচুর

প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার

চেম্বার প্রতিবেদক: কানাইঘাট উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি তাহিমিদুল ইসলামের উপর হামলা ও তার বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৫ আগস্ট) উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের পূর্বগ্রামে ও ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ৫ আগস্ট সরকার পতনের পর পরই দেশের বিভিন্ন স্থানের মতো কানাইঘাটেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে একদল দুর্বৃত্ত পূর্বগ্রামে যুবলীগ নেতা তাহিমিদুল ইসলামের বাড়িতে গিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে মারাত্মক আহত করার পর হামলাকারীরা তার বসত ঘরে চড়াও হয়।

হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাহিমিদুল ইসলামের বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র, জানালা ও মূল্যবান মালামাল ভাঙচুর করে। এসময় পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই হামলা ও লুটপাট চালানো হয়েছে। হামলায় ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বর্তমানে পূর্বগ্রামসহ আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এলাকার সচেতন নাগরিকরা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে এই ধরণের হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের হাত থেকে জানমাল রক্ষায় সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031