সর্বশেষ

» পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা জুনেইদ আহমদ

প্রকাশিত: ২৫. মে. ২০২৬ | সোমবার

চেম্বার ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কানাইঘাট সদর ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা জুনেইদ আহমদ।

কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ (ইউ.এ.ই) এর সভাপতি জুনেইদ আহমদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের যে আদর্শ হযরত ইবরাহিম (আ.) প্রতিষ্ঠা করেছিলেন, তা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইনসাফ, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবকল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “কোরবানির প্রকৃত শিক্ষা হলো- হিংসা, বিদ্বেষ, লোভ ও অহংকার পরিহার করে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা। সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31