- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
» কানাইঘাটে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৪. মে. ২০২৬ | রবিবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তীর সঞ্চালনায় বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, শিক্ষকগণ ও মাংশ ব্যবসায়ীরা এ কর্মশালায় অংশ নেন। যাতে তারা সহজে মানুষের কাছে সরকারের এ বার্তা পৌছে দিতে পারেন। এতে কর্মশালায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ের উপর বিস্তর আলোচনা হয়। প্রশিক্ষণ কর্মশালায়, সঠিকভাবে চামড়া ছাড়ানো, কাচাঁ চামড়া সংরক্ষণ পদ্ধতি বা চামড়ার মান নিয়ন্ত্রণ কি ভাবে বজায় রাখা হবে, এইসব বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার বলেন চামড়া দেশের গুরুত্বপুর্ণ জাতীয় সম্পদ এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। সেজন্য কাঁচা চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনায় সঠিকভাবে সংগ্রহ ও প্রক্রিয়াকরণে সার্বিক সহযোগীতা প্রদানের মাধ্যমে এ সম্পদ রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব। এছাড়াও তিনি জানান অপার সম্ভাবনাময় চামড়া শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়ন ঘটবে, এমনটাই চিন্তা করে বর্তমান সরকার চামড়া শিল্পের প্রতি গুরুত্ব দিয়েছে। সেজন্য সঠিক নিয়মে চামড়া ছাড়ানোর জন্য কোরবানি দাতাদের প্রতি এবং যারা চামড়া সংরক্ষণ করবেন তারা যেন, যথা নিয়মে লবন প্রয়োগের মাধ্যমে চামড়া সংরক্ষণ করেন, এমনটাই আহবান জানান। সেই সাথে তিনি কানাইঘাট উপজেলায় কোরবানির দিনে জবাই করা পশুর চামড়া খরিদ বা সংগ্রহের সাথে যারা জড়িত থাকবেন তারা যেন সকল পশুর চামড়া যথাযথ ভাবে সংগ্রহ করেন।
সর্বশেষ খবর
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর