- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» ঈদ সামনে রেখে কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন মহড়া
প্রকাশিত: ২৪. মে. ২০২৬ | রবিবার
কানাইঘাট প্রতিনিধি: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কানাইঘাট থানা পুলিশ এর উদ্যোগে বিশেষ মবিলাইজেশন মহড়া অনুষ্ঠিত হয়েছে। কানাইঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার সালমান নূরে আলম ও থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর নেতৃত্তে আজ রবিবার (২৪মে) দিনভর জেলা পুলিশ ও থানা পুলিশের বিভিন্ন ইউনিট, টহল দল ও বিশেষ ফোর্স অংশগ্রহণ করে। থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মহড়া কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনসমাগমপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে পরিচালিত হয়। মহড়ায় পুলিশ সদস্যরা আধুনিক কৌশলে টহল কার্যক্রম, যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, তাৎক্ষণিক অভিযানের প্রস্তুতি এবং অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা প্রদর্শন করেন। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং কোরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও রাত্রীকালীন টহল জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে কানাইঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালমান নূরে আলম বলেন,পবিত্র ঈদ উল আযহাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে কানাইঘাট থানা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনগণের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উপহার দিতে চাই। থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত থানায় যোগাযোগ করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এদিকে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ। তারা মনে করেন, পুলিশের নিয়মিত মবিলাইজেশন মহড়া, টহল ও নজরদারি বৃদ্ধির ফলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে। কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে সকলকে আইন মেনে চলা, গুজবে কান না দেওয়া এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর