সর্বশেষ

» কানাইঘাট ভ্যানগাড়ির ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু! চালক গ্রেফতার

প্রকাশিত: ১৯. মে. ২০২৬ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ ব্যাটারী চালিত পানিবাহি ভ্যানগাড়ির ধাক্কায় কানাইঘাট পৌরশহরে অবস্থিত প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ৭ বছরের শিশু শিক্ষার্থী অভি দাসের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায় সোমবার দুপুর দেড়টার দিকে স্কুল থেকে বের হওয়ার সময় অভি দাসকে ভ্যান গাড়ি স্বজোরে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। স্কুলের শিক্ষকরা তাকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে নিয়ে যান। তার আঘাত গুরুত্বর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী অভি দাসের মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানগাড়ি চালক পৌরসভার বায়মপুর গ্রামের বশির আহমদের পুত্র সুফিয়ান আহমদ (২৬ কে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ। নিহত অভি দাসের পিতা অশেষ দাস বাদী হয়ে গ্রেফতারকৃত সুফিয়ানকে আসামী করে মামলা দায়ের করেন। থানার মামলা নং ১৮(৫)২৬। নিহত অভিদাসের বাড়ি মৌলভী বাজারের বড়লেখা উপজেলায়। সে তার মামার বাড়ি কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কুওরঘড়ি গ্রামে থেকে প্রি-ক্যাডেট স্কুলে লেখাপড়া করত।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31