সর্বশেষ

» কানাইঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রকাশিত: ১৯. মে. ২০২৬ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্য সামনে রেখে কানাইঘাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে ভূমিসেবা মেলার বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ভূমিসেবা প্রাপ্তিগণ এবং সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। র‌্যালী শেষে ভূমি অফিসের সামনে স্থাপতি সেবা কেন্দ্রে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল। ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ডিজিটাল ভুমিসেবা ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনামূলক সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কশিনার ভূমি তাপস চক্রবর্তী তুষারের সঞ্চালনায় আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল বলেন, বর্তমান সরকার সব ধরনের ভূমিসেবা সহজ করতে এবং ডিজিটাল ভুমিসেবা ও স্মার্ট ভুমি ব্যবস্থাপনার লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে। ভূমিসেবা প্রাপ্তিগণ অনলাইনের মাধ্যমে নামজারী, ই-নামজারী, শুনানী, খতিয়ান, ভুমি উন্নয়ন কর, সহ সকল সেবা, কোন দালাল বা মধ্যস্থকারী লোক না ধরে ঘরে বসে সকলেই করতে পারেন। মুলত এসব জানার জন্য এবং সবাই সচেতন করার জন্য এই ভুমিসেবা মেলা শুরু হয়েছে। সভায় ভুমি সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, ভুমিসেবাপ্রাপ্তিদের মধ্যে চিত্র শিল্পী ভানু লাল দাস, শ্যামল কুমার দাস, জাহাঙ্গীর আলম প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31