- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
» কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন কার্যক্রমে জনমনে স্বস্তি
প্রকাশিত: ১২. মে. ২০২৬ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. জিল্লুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে ব্যাপক মবিলাইজেশন কার্যক্রম ও বিশেষ চেকপোস্ট পরিচালনা অব্যাহত রয়েছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, সড়ক ও জনবহুল এলাকা এবং সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করছে। এ কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই, অপরাধ প্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে থানা পুলিশ। জানা যায়, পুলিশ সপ্তাহ সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নিয়মিত এই মবিলাইজেশন কার্যক্রমের ফলে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে। স্থানীয় অনেকেই জানিয়েছেন, থানা পুলিশের দৃশ্যমান টহল ও বিশেষ চেকপোস্টের কারণে জনমনে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে রাত্রীকালীন সময়ে পুলিশের সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহŸান জানানো হয়েছে। জনসেবাই পুলিশের প্রধান অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট থানা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। থানার ওসি আমিনুল ইসলাম বলেন পুলিশ সব সময় জনসাধারণকে সেবা প্রদান সহ জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে সেবার পরিধি আরো বাড়ানো হয়েছে।
সর্বশেষ খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর