- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
» বড়লেখায় নাট্যকর্মীদের সাথে জামায়াত-হেফাজতের সংঘর্ষে আহত ২,থানায় মামলা
প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২৪ | মঙ্গলবার
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় ‘তারুণ্য নাট্য গোষ্টি’র উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের বিশেষ ‘পথ নাটকে’ হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির কর্মীরা হামলা চালিয়ে ১ নারী সহ ২ জনকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল (১৬ ই ডিসেম্বর) সকালে বড়লেখা পৌর শহরের উত্তরবাজারে বাধাদানের এ ঘটনা ঘটেছে। মহান বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে জামায়াত-শিবির ও হেফাজতের ন্যাক্কারজনক হামলার ঘটনায় পুরো উপজেলায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়,গতকাল মহান বিজয় দিবস (১৬ই ডিসেম্বর) উপলক্ষে পৌরসভার উত্তরবাজারে ‘পথ নাটক’ আয়োজন করেছিল বড়লেখার আলোচিত সাংস্কৃতিক সংগঠন “তারুণ্য নাট্য গোষ্টি”। সকাল ১০ টায় সংগঠনটির পরিচালক শাকিল আহমদের নেতৃত্বে সদস্যরা নাটক আয়োজন শুরু করলে সেখানে বাধা প্রদান করেন জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাদের বাধা উপেক্ষা করে অনুষ্ঠান চালিয়ে যেতে চাইলে নাট্যকর্মীদের উপর হামলা চালান জামায়াত-শিবির ও হেফাজত নেতাকর্মীরা।
এ হামলায় স্থানীয় জামায়াত নেতা রবিউল ইসলাম সুহেল,শিবির নেতা হুমায়ুন কবির সাজু সহ হেফাজতে ইসলামের পরিচিত কয়েকজন নেতাকে নেতৃত্ব দিতে দেখা যায়।জামায়াত-শিবির ও হেফাজতের সংঘবদ্ধ এ হামলায় তুহিন আহমদ ও সুমি বেগম নামে দুই নাট্যকর্মী আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাট্যকর্মীদের অনুষ্ঠান ভন্ডুল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাতে নাট্যকর্মীদের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ সে মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন ‘তারুণ্য নাট্য গোষ্টি’র নেতার। এ ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলার মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা স্বাধীনতা বিরোধী জামায়াতের পক্ষ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা প্রদান করা এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ না করায় পুলিশ প্রশাসনের সমালোচনা করেছেন।
এদিকে এ ঘটনায় আজ দুপুরে জামায়াতের পক্ষ থেকে ‘তারুণ্য নাট্য গোষ্টি’র ৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলার খবর পাওয়া গেছে। উপজেলা ছাত্রশিবির নেতা হুমায়ুন কবির সাজু এ মামলা করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাইয়ুম। মামলায় সংগঠনটির নারী সদস্যদেরকেও আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রানুযায়ী আসামীরা হলেন ‘তারুণ্য নাট্য গোষ্টি’র পরিচালক শাকিল আহমদ,সহ পরিচালক সুমি বেগম,অভিনেতা স্বপন দাস,ছুফিয়ান আহমদ,সাহেদ হোসেন ও বিকাশ চন্দ্র নাথ।
সর্বশেষ খবর
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর