সর্বশেষ

» যুক্তরাজ্য প্রবাসী কানাইঘাটের আফসর আহমেদের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ,ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১২. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: যুক্তরাজ্য প্রবাসী, কানাইঘাট রাজাগঞ্জের ইউনাইটেড ফার্মেসির স্বত্বাধিকারী আফসর আহমেদের রাজগঞ্জ বাজার এলাকার বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে।

গতকাল বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৭টা ৩০ মিনিটের দিকে একদল অজ্ঞাতনামা ব্যক্তি আফসর আহমেদের
বাড়িতে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং ঘরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,পূর্বের একটি ব্যবসায়িক দ্বন্দ্বের সঙ্গে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930