সর্বশেষ

» কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ

প্রকাশিত: ৩১. মার্চ. ২০২৬ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করেছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী বেলাল আহমেদ।

আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করতে পারেন স্বেচ্ছাসেবী সংগঠন ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদ।

বিএনপির রাজনীতির সাথে ওতোপ্রোতভাবে জড়িত বেলাল আহমেদ ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী।

ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের দাতা সদস্য বেলাল আহমেদ একজন স্যোসাল ওয়ার্কার হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন।

আগামী কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে বেলাল আহমেদ একজন।

উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের সন্তান বেলাল আহমদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
আমি যেহেতু আদর্শিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতি করি, তাই আমার প্রথম ও প্রধান প্রত্যাশা থাকবে দলীয় মনোনয়ন ও প্রতীক নিয়ে নির্বাচন করা, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে এবং আমার দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও মাঠের কাজের যথাযথ মূল্য দেবে।

তবে যদি কোনো কারণে দলীয় প্রতীক না থাকে, তখনও আমি দলের আদর্শ ও সিদ্ধান্তের বাইরে যাব না। দল যেভাবে নির্দেশনা দিবে, আমি সেভাবেই চলবো—কারণ আমার কাছে ব্যক্তিগত পদ-পদবীর চেয়ে দলের আদর্শ ও ঐক্য অনেক বড়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031