সর্বশেষ

» সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি

প্রকাশিত: ০৪. মার্চ. ২০২৬ | বুধবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট ৫(কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য খেলাফত মজলিশ নেতা মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন আল্লাহতা’লা পবিত্র রামাদ্বান মাস আমাদের উপর অর্পিত করেছেন যাতে করে আমরা তাকওয়ার  মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করে সমাজ ও রাষ্ট্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহর ভয় আমাদের মাঝে থাকলে সমাজে কোন ধরণের অন্যায়, দূর্ণীতি ও অবিচার থাকবে না। মুফতি আবুল হাসান এমপি বুধবার (৪ র্মাচ) বিকেল ৫টায় কানাইঘাট উপজেলা ও পৌর খেলাফত মজলিশ কর্তৃক আয়োজিত পৌর শহরের আজিজ কনভেনশন হলে রমজানের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। কানাইঘাট উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আমানুর রশিদ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল এহসানের পরিচালনায় ইফতার মাহফিলে নব-নির্বাচিত এমপি মুফতি আবুল হাসান আরো বলেন, কানাইঘাট- জকিগঞ্জ উপজেলা উন্নয়ন সহ সব দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর ইতিমধ্যে তার নির্বাচনি এলাকার কুশিয়ারা ও সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গন, কানাইঘাটের বুরহান উদ্দীন সড়ক সহ প্রধান প্রধান রাস্তা ঘাটের বেহাল দশা, স্বাস্থ্য সেবার বিরাজমান সমস্যা, শিক্ষা ব্যবস্থা সহ মৌলিক সমস্যা গুলো সরকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। পাশাপাশি এ নিয়ে বাণিজ্য মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে দেখা করে কথা বলেছেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দিন এ্যানি এমপি কানাইঘাট ও জকিগঞ্জের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে কথা দিয়েছেন। এলাকার উন্নয়নে দলমতের উর্ধ্বে উঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। ইতিমধ্যে বুরহান উদ্দিন সড়কের কাজের অগ্রগতি হয়েছে শীগ্রই কাজ শুরু হবে এবং অনেক উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নের পথে রয়েছে। কানাইঘাট- জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না উল্লেখ করে আইন শৃঙ্খলার উন্নয়নে আরো সক্রিয় হয়ে কাজ করার জন্য দুটি থানার পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি। ইফতার মাহফিলে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিশের সহসভাপতি মাওলানা মখলিছুর রহমান,সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ,কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক এম.এ. হান্নান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল করিম, জামায়াত নেতা এ.কে. এম ওলি উল্লাহ,দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশের কানাইঘাট শাখার সভাপতি হাফিজ ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন পৌর খেলাফত মজলিশের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া,উপজেলা ছাত্র মজলিশের সভাপতি জিসান আহমদ প্রমূখ। ইফতার মাহফিলে বিএনপি,জামায়াত,খেলাফত মজলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ জনপ্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণীপেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930