- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
» কানাইঘাট স্বাস্থ্যকমপ্লেক্সসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এমপি মুফতি আবুল হাসান
প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন তিনি।
এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন। সংসদ সদস্য আবুল হাসান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলে সঠিক মত চিকিৎসা প্রদান করা হচ্ছে কিনা এবং খাবার ঠিকমত দেওয়া হচ্ছে কিনা তা জানতে চান। বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসা সেবা দেখে এক ধরণের মনক্ষুন্ন হন তিনি।
পরিদর্শনের সময় হাসপাতালের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন এমপি আবুল হাসানকে বলেন হাসপাতালে চিকিৎসক সহ অনেক পদ শুন্য রয়েছে। এছাড়াও হাসপাতালের এম্বুলন্সটি নষ্ট ও চালক পদ শুন্য পর্যাপ্ত পরিমাণ ট্যাকনোশিয়ান নেই যার কারনে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এমপি’র প্রচেষ্টায় হাসপাতালে নতুন করে ৭জন চিকিৎসক যোগদান করায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন ঝাড়–দার ও পরিচ্ছন্নকর্মীর সকল পদ শুন্য থাকায় হাসপাতাল পরিষ্কার পরিচ্ছিন্ন কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও হাসপাতালটি ৩১ শর্য্যা থেকে ৫০ শর্য্যায় উন্নীত করা হলেও দীর্ঘদিন থেকে প্রশাসনিক জটিলতার কারনে ৫০ শর্য্যার কাজ বন্ধ রয়েছে। কার্যক্রম চালু হলে এলাকার মানুষ এখান থেকে উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন। হাসপাতালের বিরাজমান সমস্যার কথা শুনে এমপি আবুল হাসান বলেন ডাক্তার সংকট দুর করতে তিনি ইতিমধ্যে বিভাগীয় ও জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছেন, কানাইঘাট হাসপাতালে ৫জন ও জকিগঞ্জে হাসপাতালে ২জন চিকিৎসক দেওয়া হয়েছে। হাসপাতালের ৫০ শর্য্যার কার্যক্রম চালু এবং ডাক্তার অন্যান্য শুন্য পদ পুরণে তিনি সরকারের উর্ধ্বতনের কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং পর্যায়ক্রর্মে সকল সমস্যা সমাধানের আশ্বস্থ করেন। সেই সাথে তিনি চিকিৎসকদের নিষ্টার সাথে স্বাস্থ্য সেবা প্রদান করতে নির্দেশনা দেন। এছাড়াও এমপি মুফতি আবুল হাসান প্রায় ২ কোটি টাকা ব্যায়ে জিয়াউর রহমান সড়কের চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিডিউল অনুযায়ী টেকসই কাজ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্টানকে নির্দেশন দেন এবং শ্রীর্ঘই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে গাজী বুরহান উদ্দিন সড়ক সহ আরো অসংখ্য উন্নয়নমূলক কাজ শুরু হবে বলে জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলনা আব্দুস ছালাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রশিদ চৌধুরী, পৌর সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জাকারিয়া, পৌর সহ-সভাপতি মিসবাহ উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল আহমদ, প্রবাসী খেলাফত মজলিস নেতা হুসন আহমদ প্রমূখ।
সর্বশেষ খবর
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর