সর্বশেষ

» পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জের সকল সমস্যা সমাধান করা হবে: মুফতি আবুল হাসান এমপি

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২৬ | বুধবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, সরকারের যাবতীয় উন্নয়ন মূলক কার্যক্রম ও জনসাধারণের জন্য নেয়া সেবাসমূহ বাস্তবায়নে সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। কানাইঘাট-জকিগঞ্জ উন্নয়ন সহ সবদিক থেকে পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, পর্যায়ক্রমে সরকারের সকল দপ্তরের সাথে যোগাযোগ রেখে এ অঞ্চলের মানুষের প্রাপ্তি-প্রত্যাশা পূরণে তিনি জনসাধারনের খাদেম হিসেবে কাজ করে যাবেন।
নব-নির্বাচিত এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান বুধবার (১৮ ফেব্রæয়ারী) দুপুর ১২টায় কানাইঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভার পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মূল ফাউন্ডেশন হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকরা আন্তরিকতার সহিত কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে তাদেরকে আগামী দিনে সু-নাগরিক হিসেবে গড়ে তোলার আহŸান জানিয়ে বলেন, শিক্ষাক্ষেত্রে কানাইঘাট পিছিয়ে রয়েছে শিক্ষকরা যদি আন্তরিক হন তাহলে প্রাথমিক শিক্ষার গুণগত মান ব্যাপক পরিবর্তন ঘটবে। দলমতের উর্ধ্বে উঠে কানাইঘাট ও জকিগঞ্জের উন্নয়ন মূলক কর্মকান্ড ও সকল সমস্যা বাস্তবায়ন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় দু’টি উপজেলার মানুষ ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় অভিনন্দন জানান, সেই সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার নির্বাচনের সাথে জড়িত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সাংসদ মুফতি মোহাম্মদ আবুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সাংসদ মুফতি আবুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তাপস চক্রবর্তী তুষার, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930