- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
» কলেজ শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৫ | শুক্রবার
চেম্বার প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে (১৭) অপহরণের পর ধর্ষণ করে হত্যার অভিযোগে করা মামলায় শিহাব আহমদ সাকিব (২৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের পেশকার রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কলেজ পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে আসামি গোলাপগঞ্জের বাঘার মো: ফারুক উদ্দিনের ছেলে শিহাব আহমদ সাকিবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে আসামি ভিকটিমকে বিভিন্ন সময় উত্যক্ত করতেন। ২০২৩ সালের ১ জুলাই দুপুরে ভিকটিম বাসা থেকে কোচিং করতে গোলাপগঞ্জ বাঘার উদ্দেশ্যে বের হন। কোচিং শেষে বাসায় ফিরে না আসায় তার বাবা তাকে খুঁজতে বাঘায় গিয়ে কোচিং শিক্ষককে জিজ্ঞাসা করলে ভিকটিম কোচিংয়ে যায়নি বলে জানান।
খোঁজাখুঁজির এক পর্যায়ে কয়েকজন বাদীকে জানান যে, তার মেয়ে বাসা থেকে বাঘার মোড়ে পৌঁছালে আসামি শিহাব আহমদ সাকিবসহ অজ্ঞাতনামা ৩/৪ জন তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।রাতে খবর পান মেয়েকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর মামলাটি তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মার্চ আসামি শিহাব আহমদ সাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(১) ধারায় আদালতে চার্জশিট দাখিল করে। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনালে নয়জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
গতকাল চাঞ্চল্যকর এ মামলার রায় প্রদান করেন মাননীয় আদালত।
সর্বশেষ খবর
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর