সর্বশেষ

» কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার

প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০২৫ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতামুলক কর্মকান্ড প্রতিরোধে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে কানাইঘাট থানা পুলিশ। থানা পুলিশের অভিযান জোরদার হওয়ায় আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা বাড়ি-ঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। গত কয়েকদিনের অভিযানে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের পর রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুনকে এক অভিযান চালিয়ে থানা পুলিশ তার বাড়ি পৌরসভার ধনপুর গ্রাম থেকে গ্রেফতার করেন। অপরদিকে শনিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আশরাফ চৌধুরকে পৌরশহরের হাসপাতালের পাশে থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও শুক্রবার বিকেল ৫টার দিকে পৌরসভার মহেষপুর গ্রাম থেকে পৌর কৃষকলীগের সভাপতি জুবের আহমদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন।
           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031