সর্বশেষ

» সিলেট-৫ আসনে জাতীয়পাটির মনোনয়ন পেয়েছেন সাইফুদ্দীন খালেদ

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০২৫ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পাটির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ। তিনি কেন্দ্রীয় জাতীয়পাটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুদ্দীন খালেদ একজন সাবেক ছাত্রনেতা। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়পাটির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) জাতীয়পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে সিলেট-৫ আসনে মনোনয়ন দেন। এ আসনে মনোনয়ন চেয়েছিলেন সাবেক সংসদ সদস্য জাতীয়পাটির কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পাটির প্রার্থী জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা জাতীয়পাটির আহবায়ক আলহাজ্ব শাব্বির আহমদ। কিন্তু সাইফুদ্দীন খালেদের উপর আস্থা রেখে সিলেট-৫ আসনে তাকে জাতীয়পাটির মনোনয়ন দেয়া হয়েছে। সাইফুদ্দীন খালেদের বাড়ি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গারজল গ্রামে। এদিকে জাতীয়পাটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পার্টির র্দুদিনের কান্ডারী সাইফুদ্দীন খালেদকে দলীয় মনোনয়ন দেয়ায় কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা জাতীয়পাটির নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031