- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
» ইনশাআল্লাহ আগামীর সরকার হবে ইসলামের: কানাইঘাটে মুফতি আবুল হাসান
প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ৮দল সমর্থিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবুল হাসান বলেছেন, আগামী সংসদ হবে ইসলামের। অতীতের অনেক দল সরকারে ছিল কিন্তু তারা দেশের কল্যাণ ও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি, সর্বক্ষেত্রে র্দূনীতি ও অনিয়ম ছিল। ২৪শের ছাত্র-জনতার গণ-অভূত্থানের মধ্যদিয়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। দেশবাসীর আশা-আঙ্খাকা পূরণে সকল ইসলামী দল এক কাতারে সামিল হয়েছেন ইনশাআল্লাহ আগামীর সরকার হবে ইসলামের। তিনি কানাইঘাট-জকিগঞ্জ উন্নয়ন সহ সব দিক থেকে পিছিয়ে রয়েছে উল্লেখ করে বলেন, আলেম উলামা অধ্যুষিত এ জনপদের মানুষের দাবী দাওয়া বাস্তবায়নে খেলাফত মজলিসের প্রতীক দেওয়াল ঘড়ি মার্কায় রায় দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। মুফতি আবুল হাসান মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় কানাইঘাট পূর্ব বাজারে উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যেগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল ইহসান শামীমের পরিচালনায় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, মাও. মুখলিছুর রহমান, মাও. আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক মাও. শিব্বির আহমদ। বক্তারা সিলেট-৫ আসনে ৮দলীয় জোটের বিজয় নিশ্চিত করতে মুফতি আবুল হাসানকে মনোনয়ন দেওয়ার জন্য জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে উপজেলা দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা তারিকুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা দায়িত্বশীলদের মধ্যে শেখ মাও. আব্দুস সালাম, আবুল কালাম, মাও.আব্দুল জলিল, কানাইঘাট পৌর শাখার দায়িত্বশীলদের মধ্যে শাহাজাহান মোঃ সেলিম, মোঃ জাকারিয়া, মাও. হাবিবুল্লাহ মিসবাহ, ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে মাও.এখলাছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মাও.কামরুল ইসলাম, মাও.আব্দুল কুদ্দুস, মাও.আব্দুর রব চৌধুরী, মাও.দিলওয়ার হোসাইন, মাও.ফারুক আহমদ, ছাত্র ও যুব মজলিসের মধ্যে হাফিজ আব্দুল হালিম, আব্দুল কুদ্দুছ, শাহ জাহান সেলিম, খাইরুল ইসলাম, ছাত্রনেতা সালমান আহমদ বক্তব্য রাখেন।
সর্বশেষ খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা

