সর্বশেষ

» ৬ ডিসেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে সহযোগিতার আহ্বান

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৫ | বুধবার

 
চেম্বার ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আগামী ৬ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে পৃথক মতবিনিময় করেছেন ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সাথে ইসলামী ও সমমনা ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ৬ ডিসেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ কমিশনার মহোদয় সমাবেশের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
এদিকে বুধবার বিকেলে পৃথক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের সাথে মতবিনিময় করেন ৮ দলের নেতৃবৃন্দ। এসময় ৮ দলের পক্ষ থেকে সিসিকের কাছে মাঠ ও পানির ব্যবস্থাপনাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সিসিক কর্তৃপক্ষও সমাবেশে সার্বিক সহযোগিতার ব্যাপারে ৮দল নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার প্রমূখ।
           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31