সর্বশেষ

» কানাইঘাটের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৫ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ বদলী জনিত কারনে কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তে এ সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। সম্মিলিত নাগরিক সমাজ কানাইঘাটের উদ্যেগে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা র্দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মাষ্টার মহি উদ্দিন। কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন ১১মাসের অধিক সময় নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকালে উপজেলার রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ ও পেশাজীবি নেতৃবৃন্দ সহ সকল মহল আমাকে আন্তরিকতার সহিত সহযোগী করেছিলেন বিধায় সবাইকে সাথে নিয়ে কাজ করেছি। নিষ্টার সাথে সরকারী সেবা, জন-সাধারণের দৌড়গোড়ায় পৌছে দিতে আমার আন্তরিকতার কোন কমতি ছিলনা। তারপরও কি করেছি তা আপনারা মুল্যায়ন করবেন। কানাইঘাটের মানুষ আথিওতাপ্ররায়ণ তারা প্রশাসনকে সকল কাজে যে ভাবে সহযোগীতা করেছেন তা সব সময় আমি মনে রাখবো। কানাইঘাটের মানুষের কথা কখনো ভুলবনা উল্লেখ করে দায়িত্ব পালনে কারো মনে কষ্ট দিলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানান তিনি। বক্তব্যকালে বিদায়ী নির্বাহী কর্মকর্তা আবেগআপ্লুত হয়ে বলেন বিদায় বেলায় আমাকে যেভাবে আপনারা সম্মান দিয়েছেন তা কখনো ভুলার নয়। সংবর্ধনা অনুষ্টানে সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্র নেতা ফয়ছল আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সিলেটের সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, কানাইঘাট সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট উত্তর জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা এবাদুর রহমান, বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রশিদ চৌধুরী, জমিয়তে উলামা’র সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা হারুন রশিদ, পৌর জামায়াতের সেক্রেটারী ইকবাল আহমদ, কানাইঘাটের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মীম সালমান, উপজেলা পূজা উদয্পান পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, সমাজকর্মী ও যুবনেতা কামাল উদ্দিন, কবি সাহিত্যিক সারোয়ার ফারুকী, কানাইঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, ছাত্র সমাজের পক্ষ থেকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী প্রমুখ। সংবর্ধনা অনুষ্টানে বক্তারা বলেন কানাইঘাটের বিদায়ী ইউএনও তানিয়া আক্তার তার কর্মের মধ্যে দিয়ে কানাইঘাটের মানুষের মনে চিরদিন বেচেঁ থাকবেন। কারন তিনি নিষ্টা ও আন্তরিকতার সহিত উপজেলাব্যাপী মানুষের সেবা প্রদান করে গেছেন। অল্প সময়ের মধ্যে তিনি কানাইঘাটের মানুষের মন জয় করেছেন। অনুষ্টানে নির্বাহী কর্মকর্তাকে সম্মিলিত নাগরিক সমাজ কানাইঘাট, উপজেলা ও পৌর বিএনপি, সহযোগী সংগঠন, উপজেলা ও পৌর জামায়াত, কানাইঘাট প্রেসক্লাব, পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সহ ব্যাক্তি ও সামাজিক সংগঠনের পক্ষকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা জাহান, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর নুর, সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, সদস্য শাহীন আহমদ, মাওলানা আসআদ আহমদ, উপজেলা র্দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহিবুর রহমান, কানাইঘাট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শমসের আলম, পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সফিকুল হক, কানাইঘাট পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার দাস,  উপজেলা ছাত্রদলের আহবায়ক সাবেক কাউ¯িœলর আল-আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য বদরুল আলম, জেলা যুবদল নেতা সাইফুর রহমান, যুবদল নেতা সহিদ আহমদ, সুমন আহমদ, বিলাল আহমদ, সেলিম উদ্দিন, জমিয়ত নেতা মাওলানা খালিদ হোসেন, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, বর্তমান সভাপতি গিয়াস উদ্দিন, সাংবাদকর্মী মিজানুর রহমান লাভলু, ইকবাল আহমদ, পৌর যুব বিভাগের সভাপতি আবুল কাশেম শামীম, আবুল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
           

সর্বশেষ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031