সর্বশেষ

» বিদায় বেলায় ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন কানাইঘাটের শিক্ষিকা শামীমা পারভীন

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৫ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট বড়চতুল ইউনিয়নের ঐতিহ্যবাহী মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা পারভীনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় মাঠে, আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এলজিইডি’র বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফারুক আহমদ।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী জাহেদ আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথি’র বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষিকা শামীমা পারভীন। বিশেষ অতিথি ছিলেন, বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মালিক চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী ব্যাংকার সাবেক ছাত্রনেতা জাকারিয়া আহমদ, ডাঃ মোঃ ইয়াহিয়া তানজিল, কানাইঘাট সরকারি প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইকবাল আহমদ, বড়চতুল হাইস্কুলের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, সিলেট বারের আইনজীবি কবির আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, মোতাহির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, বাউরভাগ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুর রহমান, তেলিবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার খাজা আজির উদ্দিন। বক্তব্য দেন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী জুবায়ের মাসুক, ডাঃ কিবরিয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন, জন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, উজান বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, উমরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আম্বিয়া, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমসের আলম শাহীন, তেলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, টিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, কানাইঘাট সরকারি কর্মচারী সমিতির সভাপতি জয়নাল উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফুর্ত উপস্থিতির মধ্য দিয়ে স্মরণীয়ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টানা ৩৮ বছরের সহকারী শিক্ষিকা অবসরপ্রাপ্ত শামীমা পারভীনকে। সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে বিদায়ী শিক্ষিকা শামীমা পারভীন বলেন, তিনি শিক্ষকতা জীবনের শিক্ষার্থীদের সন্তনের মতো ¯েœহ ও মমতার মাধ্যমে নিষ্ঠা ও আন্তরিকতার সহিত শিক্ষা প্রদান করেন। আজ তাঁর চাকুরী জীবনের বিদায়বেলায় স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে যে ভালোবাসা পেয়েছেন তা তিনি সব-সময় মনে রাখবেন এবং মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার দিক দিয়ে উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয় এজন্য প্রতিষ্ঠানের পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন।
বিদায়ী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, আজকের অনুষ্ঠানের অধিকাংশ অতিথি শামীমা পারভীনের ছাত্র। শামীমা পারভীন ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও মানুষ গড়ার কারিগর। তার কাছে শিক্ষা গ্রহণ করে শত শত শিক্ষার্থী রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে নেতৃত্ব দিচ্ছেন যা এলাকার জন্য অত্যন্ত গর্বের। যতদিন তারা বেঁচে থাকবেন ততদিন শিক্ষিকা শামীমা পারভীন থাকবেন তাদের হৃদয়ে। শামীমা পারভীন একজন শিক্ষিকা নন, তিনি একজন আদর্শবান মা। তারা সংবর্ধনানে অনুষ্ঠানে তাদের শিক্ষকতুল্য এই মায়ের সুস্থ ও সুন্দর জীবনা কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকা শামীমা পারভীনকে স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে সম্মাননা স্মারক, মানপত্র এবং বিপুল উপহার সামগ্রী প্রদান করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031