- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবো গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে : অ্যাড.এমরান চৌধুরী
প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৫ | শনিবার
চেম্বার ডেস্ক: সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আওয়ামী শাসনামলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তা পুনরুদ্ধার করা হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি- বিজয়ী হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবো।
শনিবার (১৫ নভেম্বর) সকালে ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন’র উদ্যোগে ঢাকাদক্ষিণ বালিকা স্কুল এন্ড কলেজে আয়োজিত ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতির মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে। আমি বিজয়ী হলে এ ক্ষেত্রে তোমাদের সব ধরনের সহযোগিতা করবো।
মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন’র সভাপতি আজমল হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আবু তাহের ও সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন’র সহসভাপতি সুহৃদ রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক জয়নাল আবেদীন, জেলা যুবদলের সহ-মৎসবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নিজামুল কাদির লিপন, ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন’র যুগ্ম-সম্পাদক আবুল হাসনাত আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, অর্থসম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

