সর্বশেষ

» ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২৫ | শনিবার

চেম্বার প্রতিবেদক: প্রাথমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ৪র্থ ও ৫ম শ্রেণী পর্যায়ে মুহিবুল ইসলাম-মাহমুদা খাতুন ফাউন্ডেশন স্মৃতি প্রাথমিক মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্থানীয় লামাঝিংগাবাড়ী কাপ্তানপুর মোহাম্মদীয়া আলিম মাদরাসা কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ মার্কের পরীক্ষায় উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এম এ সালাম, লামাঝিংগাবাড়ী কাপ্তানপুর মোহাম্মদীয়া আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম,ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জালাল উদ্দিন,
বোরহান উদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা আব্দুর রহমান, প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মাওলানা বিলাল উদ্দিন, সংস্থার উপদেষ্টা আজমল হোসেন।

পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন সংস্থার সভাপতি ছালিম আছলাম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, অর্থ সম্পাদক আজাদ হোসেন তারেক প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031