- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে : ড. এনামুল হক চৌধুরী
প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০২৫ | শনিবার
চেম্বার ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া কাংখিত উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। তাই আমাদের নেতা তারেক রহমান দ্রুত নির্বাচনের দাবী জানিয়ে আসছেন। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুৃষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন। এরপর থেকে জনগণ ভোট দিতে অধীর আগ্রহে উপেক্ষা করছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে। ততই ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে লালনগর হেকিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লালনগর গ্রামের মরহুম নেতৃবৃন্দের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
লালনগর গ্রামের বিশিষ্ট মুরব্বি বাঘা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম তাহির আলী, সহ-সভাপতি মকবুল আলী, আনোয়ার আলী আনর, বর্তমান সহ-সভাপতি বাতির আলী ও যুবদল নেতা মোজাম্মেল আলী স্মরণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুৃষ্ঠানে উপজেলা ও বাঘা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়া বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক স্থানীয় জনতা অংশ নেন। আলোচনা সভা শেষে মরহুম নেতৃবৃন্দের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাঘা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজির উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা সুলেমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ দুলাল, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হাকিম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, বিএনপি নেতা আব্দুস শুকুর, কালা মিয়া, আলী আকবর, যুবদল নেতা রাজু আহমদ, তাওহিদ আহমদ ও আলাল আহমদ।
হাফিজ আদনান মেহদির পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর কৃষক দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ দলা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুল মুরসালিন, যুবদল নেতা শাকিল আহমদ, জুবের আহমদ, গোলাম রব্বানী, দুলভ হোসেন, কামিল আহমদ, পৌর শ্রমিকদল নেতা মুজিবুর রহমান, জাহেদ আহমদ, পৌর যুবদল নেতা আব্দুল আলিম ও নাছির আহমদ প্রমূখ।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

