- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
» বিএনপি ক্ষমতায় গেলে চাহিদাভিত্তিক শিক্ষা চালু করবে: খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৫ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পনার মাধ্যমে নিম্ন ও মধ্য স্তরের চাহিদাভিত্তিক শিক্ষা চালু করবে। যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। উচ্চশিক্ষায় জ্ঞানভিত্তিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গবেষণার ওপর বিশেষ জোর দেওয়া হবে। একই মানের শিক্ষা সবার জন্য নিশ্চিত করা হবে এবং মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্ব বিকাশের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করা হবে।
তিনি বলেন, একটি জাতির টেকসই অগ্রগতির ভিত্তি হলো মানসম্মত ও সুষম শিক্ষা, যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে সমানভাবে সক্ষম করে তোলে। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত গুণগত মানোন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিত করা। আওয়ামী লীগ ধারা শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য ও অস্থিরতা দূর করে একটি সুশৃঙ্খল ও অন্তর্ভুক্তি শিক্ষাব্যবস্থা গঠনের লক্ষ্যে বিএনপি সুদূরপ্রসারী পরিকল্পনা করে কাজ করবে।
তিনি বলেন, শিক্ষার গুণগত মান পরিবর্তন না হলে একটি মেধাবী প্রজন্ম গড়ে উঠবে না। শিক্ষার মান উন্নয়ন এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে বিএনপি কাজ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষানীতি অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া এবং নৈতিকতার চারটি স্তম্ভের ওপর দাঁড় করাতে চায় এক নতুন বাংলাদেশ, যা হবে সৃজনশীল, আত্মনির্ভর, মানবিক মূল্যবোধে শক্তিশালী এবং জ্ঞানভিত্তিক জাতি গঠনের পথপ্রদর্শক।
তিনি মঙ্গলবার (২৯ জুলাই) সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমীর হল রুমে বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও সার্বিক তত্ত্বাবধায়নকারী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের বোর্ড অব ডিরেক্টর ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার মান উন্নয়নে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। শিক্ষার্থীদের উৎসাহিত করতে নানা আয়োজন ও করে যাচ্ছি।
বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান আক্তার লাকির সভাপতিত্বে ও নাফিসা তানজিনের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, সিলেট কৃষি বিশ্বাবিদ্যালয়ের ডিপাটমেন্ট অফ জেনেটিভ এন্ড অ্যানিমাল ব্রিডিং’র প্রফেসর ড. মো. আতাউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, মদন মোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ। স্বাগত বক্তব্যে রাখেন বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ রওশন আরা চৌধুরী প্রমুখ।
সর্বশেষ খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

