- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের ঈদ শুভেচ্ছা
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
- পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা জুনেইদ আহমদ
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
» তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে আল্লাহ তাঁর রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জনে কাজ করতে উদ্বুদ্ধ করে : মনজুরুল করিম মহসিন
প্রকাশিত: ২২. জুন. ২০২৫ | রবিবার
চেম্বার ডেস্ক: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, মানুষকে আল্লাহ খলিফা বা প্রতিনিধিরূপে প্রেরণ করেছেন। সেজন্য আল্লাহর দ্বীনকে এ যমিনে প্রতিষ্ঠা করতে মানুষের জন্য দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এ দায়িত্ব পালনের নিমিত্তে সর্বপ্রথম করণীয় হলো নিজেকে সংশোধন করা। দাওয়াতি ক্ষেত্রে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি দাওয়াত দিবেন তাকে অবশ্যই মুখলিস ও পরিশুদ্ধ হতে হবে এবং আল্লাহ ও তাঁর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এ গুণাবলি ও নেক উদ্দেশ্য নিয়ে এগোতে পারলে যেকোনো বাধা-বিপত্তি মোকাবেলা করে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব। আর দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে তালামীযে ইসলামিয়া একটি অনন্য সুযোগ। তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জনে কাজ করতে উদ্বুদ্ধ করে। কারণ আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) সন্তুষ্টি অর্জনই জীবনের সবচেয়ে বড় সফলতা। আমাদের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে দ্বীনি কাজে মনোনিবেশ করা।
শনিবার (২১ জুন) বিকাল ৩টায় ছাতক জালালিয়া কামিল (এম. এ) মাদ্রাসার হলরুমে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক (উত্তর) উপজেলা সভাপতি মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফফার আল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম তালুকদার, সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী আব্দুস সামাদ, মতিনিয়া শহিদিয়া হুফফাজুল কুরআন পরিষদের সভাপতি হাফিজ আব্দুল গফফার আল হাসান, ছাতক (উত্তর) উপজেলা আল ইসলাহ’র আহবায়ক মাওলানা আব্দুস সালাম, সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, এইচ এম আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সদস্য মাওলানা নজমুল হক নসিবী, সংগঠনের সুনামগঞ্জ জেলা সদস্য জাবেদ আহমদ সাদী, দোয়ারাবাজার (পূর্ব) উপজেলা সভাপতি লালন আহমদ রাজু, ছাতক জালালিয়া কামিল (এম.এ) মাদরাসা সভাপতি মঈনুল ইসলাম, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা সভাপতি মুহাম্মদ আবু বকর, দোয়ারাবাজার (পূর্ব) উপজেলা সাধারণ সম্পাদক সাইদুল হাসান শাহান, ছাতক (উত্তর) উপজেলার সাবেক সদস্য মুহাম্মদ জাফর আহমদ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ছাতক (উত্তর) উপজেলা সহ-সভাপতি আব্দুল আহাদ, বাহার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক তাইদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ রিহাদ, অফিস সম্পাদক আবুল হাসান, সহ-অফিস সম্পাদক ছাব্বির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক রইছ উদ্দিন তালুকদার, সহ-প্রশিক্ষণ সম্পাদক নসিবুর রহমান, চরমহল্লা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ খালেদ আহমদ, ইসলামপুর ইউনিয়ন সভাপতি জুনাইদ আহমদ, নোয়ারাই পশ্চিম ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন, উত্তর খুরমা ইউনিয়ন সভাপতি রায়হান মাহদি, ছাতক সদর ইউনিয়ন সভাপতি মইনুল ইসলাম প্রমুখ।
সর্বশেষ খবর
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের

